• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫
শিরোনামঃ
বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ মার্কায় ভোট চাইলেন ওমর ফারুক সিকদার বাকেরগঞ্জ প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যংয়ে যুবক আটক, উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা বাকেরগঞ্জে মাদক অভিযানে ও অবৈধ মাটি কাটায় ৯ আসামি গ্রেপ্তার নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সাপাহারে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১৭৮ Time View
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর সাপাহারে তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্য কল্যাণ সংগঠন’। সংগঠনের উদ্যোগে উপজেলার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোস্তাফিজুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহমুদ, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মুসলিম উদ্দীন, অবসরপ্রাপ্ত বিডিআর আবুল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম ও আলমগীর হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, প্রচণ্ড শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও অসহায় মানুষের সেবায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে একটি করে কম্বল পেয়ে হাসি ফুটেছে উপস্থিত শতাধিক অসহায় মানুষের মুখে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com