• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১১
শিরোনামঃ
পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন জমি বিরোধে বৃদ্ধের উপর হামলা, সুদের কারবার নিয়েও উঠল নানা অভিযোগ নন্দীগ্রামে সবুজ মাঠে ঝাঁকে ঝাঁকে শামুকখোলের আগমন, মুখর চারিদিকের প্রকৃতি লালপুরে ২৪ ঘণ্টায় দুই ভাই তুহিন ও তুষারের রহস্যজনক মৃত্যু, পরে বাবা অসুস্থ গৌরীপুরে বিএমএসএফের নতুন কমিটি গঠন, সভাপতি কমল, সম্পাদক বুরহান​

সান্তাহারে ১২ কেজি গাজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার

Reporter Name / ৪৪ Time View
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল সোমবার বিকেলে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় অভিযান ১২ কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় রাত আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা গেছে, লালমনিহাট জেলার আদিতমারি উপজেলার ভাদাই গ্রামের যোগেশ চন্দ্রের ছেলে স্বপন চন্দ্র লালমনিহাট থেকে মোটরসাইকেল করে ওই পরিমান গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সান্তাহার শহরের হবির মোড় এলাকায় পৌঁছলে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তার পিছু নেয়। এ সময় মাদক কারবারি স্বপন চন্দ্র দ্রুত মোটরসাইকেলটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মোটরসাইকেলের সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো ১২ কেজি গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসসালাম আলী মন্ডল জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com