• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২২
শিরোনামঃ
আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বাঘায় নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ’কে সংবর্ধনা। দপদপিয়ায় নারীর নেতৃত্ব: সংরক্ষিত আসনে মোসাঃ নীলা আক্তারের প্রার্থীতা ঘোষণা বাকেরগঞ্জে মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ নির্মাণের কয়েক বছরে মধ্যেই  ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক!  চরম ঝুঁকিতে লাখ লাখ মানু টেকনাফে বিজিবি’র যৌথ অভিযান: মায়ানমার হতে পাচারকৃত ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার নন্দীগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠল টিসিএ কাপ সিজন-২ (২০২৬) ২৮ জুন চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

সান্তাহারে সিএনজি ও অটোর্চাজার মালিক শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটে ঘটনায় আহত- ১২

Reporter Name / ৭৫ Time View
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সান্তাহারে সিএনজি ও অটোর্চাজার মালিক শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটে ঘটনায় আহত- ১২

আদমদীঘ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সিএনজি ও অটোর্চাজার মালিক শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া মারপিটের ঘটনা ঘটেছে। এতে করে উভয়ই পক্ষের ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে আত্রাই ও রানীনগর সড়কে সিএনজি ও অটোর্চাজার চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, গত শনিবার প্রথম দফা দুটি সংগঠনে মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এই ঘটনার মিমাংসার জন্য আজ মঙ্গলবার বিকেলে প্রস্তুতি চলছিল।
এদিকে এই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় ফের সিএনজি মালিক শ্রমিক এবং অটোর্চাজার মালিক শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক নাদিম,(৪০) শহীদ (৩৮) আলম (৩৪) এজাজ (৪০) বাবু (৩২)
অটোর্চাজার শ্রমিক স্বাধীন (৩৩) স্বপন (৪২) সুজন (৩২) শুভ (৩৫) ও শহীদ (৪০) আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দুটি সিএনজি ভাংচুর করা হয়। ঘটনার পর থেকে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল মান্নান বলেন, সিএনজি ও অটোর্চাজার শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া মারপিটের ঘটনা ঘটেছিল। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আত্রাই, রানীনগর সড়কে সিএনজি ও অটোর্চাজার চলাচল বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com