• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪
শিরোনামঃ
সান্তাহার ইউনিয়নের রক্তদহ বিল পাড়ে দুই হাজার গাছের চারা রোপনের উদ্যোগ সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ মানবতার বন্ধনে একসাথে সংগঠনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের গাছ লাগানো ও চারা বিতরণ শীর্ষ সন্ত্রাসী থেকে সাংবাদিকতার ঢাল: সিডিএমএসের তথ্য গায়েবে তদন্তের দাবি পোরশায় ৫১ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ রাজশাহীর বাগমারায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লালপুরে নারীকে অপহরণ করে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, তিনজন গ্রেপ্তার ধামইরহাটে কার-মাইক্রো চালক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি সেকেন্দার সম্পাদক মাসুদ নির্বাচিত বাকেরগঞ্জে দোয়া-মিলাদের পর একই মঞ্চে নৃত্য, অনুষ্ঠান বন্ধ

সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ১৪৩ Time View
সোমবার, ৪ মে, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ                                    বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপি সহ-সভাপতি ইকবাল হোসেনকে (৬২) হত্যার উদ্দেশ্যে পেটে ধারালো অস্ত্রের আঘাতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রোববার রাতে সান্তাহার রেলওয়ে থানায় ভুক্তভোগীর ভাই আজিজুল হক রাজা বাদী হয়ে রাজু, শুভ, নীরবসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
সান্তাহার রেলওয়ে থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে রেলওয়ের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনের সঙ্গে একই শহরের হলুদঘর ও ইয়ার্ড কলোনী এলাকার রাজু, রব্বানী, শুভ, নীরবসহ বেশ কয়েকজন যুবকের বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে তাকে পেটে দেশীয় ধারালো অস্ত্রের আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রোববার রাতে সান্তাহার রেলওয়ে থানায় ভুক্তভোগীর ছোট ভাই হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব মামলা দায়েরের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে। তবে মামলা দায়ের পর থেকে গ্রেপ্তারের আতঙ্কে আসামীরা আত্মগোপনে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com