• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯
শিরোনামঃ
বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু

সান্তাহারে প্রাইভেট কারের ধাক্কায় নৈশ প্রহরী গুরুতর আহত, দুটি দোকানে ক্ষতি

Reporter Name / ৮৯ Time View
রবিবার, ৩১ মে, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ষ্টেশন রোড এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দুটি দোকানের বারান্দার মাঝে ঢুকে পড়লে ওই দুই দোকানের সামনে থাকা মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে । প্রাইভেট কারের ধাক্কায় দোকানের বারান্দার থাকা এক নৈশ প্রহরী গুরুতর আহত হয়েছে। আফতাব হোসেন নামের ওই নৈশ প্রহরীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১২টা নাগাদ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ প্রাইভেট কারের মালিকের সন্ধান করতে পারেনি। প্রাইভেট কারটি লক করে দেওয়ায় রোববার দিনভর সেটিকে ঘটনাস্থল থেকে সরানো যায়নি ।

সান্তাহার শহর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে প্রাইভেট কারটি সান্তাহার শহরের ষ্টেশন রোড দিয়ে আসার সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। পরে কারটি দ্রত গতীতে ষ্টেশন রোডের পশ্চিম পাশের বিসমিল্লাহ হোটেল ও কম্পিউটার পয়েন্ট নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের বারান্দার মধ্যে ঢুকে পড়ে । এ সময় বিসমিল্লাহ হোটেলের একটি পিলার ভেঙে যায় এবং হোটেলের বারান্দায় থাকা মুরগীর গ্রীল বানানো মেশিন সহ অন্যান্য মালামালের ক্ষতি হয়। এই সাথে কম্পিউটার পয়েন্টের ও ক্ষতি হয়। ঘটনার সময় দোকানের বারান্দায় দাড়িয়ে থাকা নৈশ প্রহরী আফতাব হোসেন কারের ধাক্কায় গুরতর আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে রাতেই নওগাঁ হাসপাতালে ভর্তি করে দেয় । তাঁর অবস্থা আশাংকাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরে কারের দরজা খুলে পুলিশ কারের মধ্যে থেকে নগদ তিন হাজার তিন শত পঞ্চাশ টাকা ও বস্তায় ভর্তি গরুর মাংস উদ্ধার করে। কারের বনেটের মধ্যে থেকে সাংসারিক কাজে ব্যবহৃত নানা প্রকার পণ্য উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সান্তাহার শহর পুলিশের উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, দোকানীর দেয়া তথ্য অনুযায়ী কারের চালক মাতাল অবস্থায় ছিল, তার সন্ধান ও কারটি উদ্ধারের চেষ্টা চলছে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com