• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬
শিরোনামঃ
বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সমর্থন জোরদার

Reporter Name / ২০৫ Time View
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

মোঃ জাহিদুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ
আসন্ন ৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজুর রহমান খানের পক্ষে সমর্থন ক্রমেই জোরদার হচ্ছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি আস্থা প্রকাশ করে তাকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. হাফিজুর রহমান খান দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে তার অবদান ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
সমর্থনকারীরা জানান, তিনি একজন সৎ, যোগ্য ও জনগণের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তি। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অপরাধ দমনে সচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
তারা আরও বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী একজন দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন, যা মো. হাফিজুর রহমান খানের মধ্যেই বিদ্যমান। তার নেতৃত্বে ৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকার সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
এ বিষয়ে মো. হাফিজুর রহমান খান বলেন, “৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের মানুষ যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমি এই ইউনিয়নকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে কাজ করব। এলাকার রাস্তা৷ ঘাটের উন্নয়ন করব।একটি সচ্ছ, ঘুষ, দুর্নীতি, মাদকমুক্ত ও জবাবদিহিতামূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলবো। পাশাপাশি গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে সবসময় থাকব—এটাই আমার অঙ্গীকার।”
সবশেষে, তার জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে, যাতে তিনি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com