• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর স্ত্রী গুরুতর আহত।

Reporter Name / ২৩২ Time View
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মাইনুল ইসলাম বরিশালঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর মহাসড়কে ট্রাকচাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নবীন হালদার উজিরপুর থানার বাসিন্দা এবং নিগাম হালদারের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নবীন হালদার স্ত্রীকে নিয়ে কুয়াকাটা থেকে মোটরসাইকেলযোগে উজিরপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। আউলিয়াপুর সড়কে পৌঁছালে বরিশাল থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজাসুজি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর নবীন সড়কে পড়ে গেলে ট্রাকের সামনের চাকা তার মাথার উপর উঠে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত ছুটে এসে ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে চালক পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় নবীনের স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে সৃষ্টি হওয়া যানজট স্বাভাবিক করে এবং নিহতের লাশ থানায় নিয়ে যায়।

ট্রাকচালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com