• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯
শিরোনামঃ
বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ মার্কায় ভোট চাইলেন ওমর ফারুক সিকদার বাকেরগঞ্জ প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যংয়ে যুবক আটক, উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা বাকেরগঞ্জে মাদক অভিযানে ও অবৈধ মাটি কাটায় ৯ আসামি গ্রেপ্তার নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

শুভ উদ্ভোধন হলো বাকেরগঞ্জে বহুল প্রত্যাশিত গোমা সেতু

Reporter Name / ১৮০ Time View
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

বাকেরগঞ্জের রাঙ্গামাটি নদীর ওপর বহুল প্রত্যাশিত গোমা সেতুর উদ্বোধন হলো। দীর্ঘ ২৭ কিলোমিটারের এই সড়কে একটি মাত্র সেতুর অভাবে অত্র এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত বিড়ম্বনার ছিল। জরুরি প্রয়োজনে রোগী এবং পচনশীল কৃষি পণ্য স্থানান্তরে ফেরি ঘাটে যানবাহনের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও নাজেহাল হতে হতো।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত বহুল আলোচিত ও প্রত্যাশিত এ সেতুর উদ্বোধন করেন সড়ক পরিবহন সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রবিউল ইসলাম (এমপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান (এমপি) এবং ১২৪ (বরিশাল-৬) বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।

সেতুটি নির্মাণ হওয়ার মাধ্যমে বরিশাল জেলা সদরের সাথে বাকেরগঞ্জের পূর্বাঞ্চল কবাই, নলুয়া, দুধল সহ পটুয়াখালীর বাউফল ও দুমকী উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার সহজ দ্বার উন্মোচিত হবে। উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় বাকেরগঞ্জের রাঙ্গামাটিয়া নদীর ওপর সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়। অর্থ বরাদ্দ দেওয়ার পর দুই দফায় এই সেতু নির্মাণের ব্যয় বৃদ্ধি করা হয়। প্রথমাবস্থায় ৫৭ কোটি ৬২ লাখ ১৫ হাজার টাকা ব্যয় বরাদ্দ ছিল, যা পরবর্তীতে বাড়িয়ে ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা ধার্য করা হয়।

প্রায় ২৫৪০ ফুট বা ৭০০ মিটারের বেশি দীর্ঘ আরসিসি গার্ডারের এই সেতুটির সাথে রয়েছে ৯০ মিটার অ্যাপ্রোচ সড়ক। এছাড়াও নদীর দুই তীরে সেতু এলাকায় ৮৬০ বর্গমিটার এলাকা নদী শাসনের ব্যবস্থা করে কংক্রিটের ব্লক দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক এই সেতুটি নির্মাণে কয়েকবার এর ব্যয় বাড়ানো সহ মূল নকশায় পরিবর্তন আনা হয়। সেতু নির্মাণ কাজ আরম্ভ হওয়ার কিছু দিন পর এর উচ্চতা নিয়ে বিআইডব্লিউটিএর আপত্তির কারণে দীর্ঘ দিন নির্মাণ কাজ বন্ধ থাকে। বর্তমানে গোমা সেতুর উদ্বোধনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের দুটি উপজেলা দুমকী, বাউফলের জনসাধারণের বিভাগীয় শহর বরিশালে যাতায়াতের ক্ষেত্রে নব দিগন্তের ছোঁয়া লাগল। ফলে অত্র এলাকার চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার বিকাশ ঘটবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com