• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষে তিন যাত্রী নিহত, আহত ১০–১৫

Reporter Name / ২০৮ Time View
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নাজমুল হোসেন লাবলু,শিবচর উপজেলা প্রতিনিধিঃ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদের সেতুর উপর ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়েছে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। নিহতদের পরিচয় এখনও সনাক্ত হয়নি। মঙ্গলবার(২ ডিসেম্বর) সকাল সোয়া নয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রীজের উপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সজোরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই একজনসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

প্রতাপ দাস নামের এক ব্যক্তি জানান,’ আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ, করেই বিকট শব্দ করে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পন্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেলো। দূর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হবার সম্ভবনা বেশি।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম বলেন,’দূর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একজনের মরদেহ আমরা উদ্ধার করি। এছাড়া হাসপাতালে আরও ২ জন মারা গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com