• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭
শিরোনামঃ
সান্তাহার ইউনিয়নের রক্তদহ বিল পাড়ে দুই হাজার গাছের চারা রোপনের উদ্যোগ সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ মানবতার বন্ধনে একসাথে সংগঠনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের গাছ লাগানো ও চারা বিতরণ শীর্ষ সন্ত্রাসী থেকে সাংবাদিকতার ঢাল: সিডিএমএসের তথ্য গায়েবে তদন্তের দাবি পোরশায় ৫১ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ রাজশাহীর বাগমারায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লালপুরে নারীকে অপহরণ করে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, তিনজন গ্রেপ্তার ধামইরহাটে কার-মাইক্রো চালক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি সেকেন্দার সম্পাদক মাসুদ নির্বাচিত বাকেরগঞ্জে দোয়া-মিলাদের পর একই মঞ্চে নৃত্য, অনুষ্ঠান বন্ধ

রাজশাহী-৬ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ!

Reporter Name / ২২৬ Time View
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

আসন্ন জাতীয় নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের চার জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার ( ৩ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাই সংক্রান্ত সভা থেকে তাঁদের প্রার্থিতা বৈধ ও অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়ন যাচাই-বাছাই সংক্রান্ত সভার সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার। এ সময় সভা থেকে রাজশাহী-৬ আসনের ৪ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল ও তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

রাজশাহী-৬ আসন থেকে মনোনয়নে বৈধতা পেয়েছেন বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ, জামায়াতের প্রার্থী নাজমুল হক ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুস সালাম সুরুজ। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য: মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com