• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫
শিরোনামঃ
সাংবাদিকদের সাথে বেলকুচি থানা (ওসির) পরিচিতি ও মতবিনিময় সভা নওগাঁয় এআই সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের উদ্বোধন ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থী নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক আদরের মমতাময়ী মাতা’র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্তে সত্যতা: তবু ব্যবস্থা নেই নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিনতি তারেক রহমানের দেখতে চাইনা: আল্লামা মামুনুল হক জন্মাষ্টমী উপলক্ষে বাকেরগঞ্জে আলোচনা সভা ও  বর্ণাঢ্য র‍্যালি বাকেরগঞ্জ শহর পরিচ্ছন্ন রাখতে  বিডি ক্লিনের অভিযান,শপথ বাক্য পাঠ করান এমপি আবুল হোসেন খান।

রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকদের নামে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

Reporter Name / ১৪৭ Time View
রবিবার, ৩১ মে, ২০২৬

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহীঃ রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও সাংবাদিক মোঃ সুরুজ আলীসহ প্রেসক্লাবের একাধিক সম্মানিত সাংবাদিকের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর ছবি ও অপপ্রচারমূলক পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ৩০ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজশাহী প্রেসক্লাবে অবস্থানকালে মোঃ সুরুজ আলী তার মোবাইল ফোন, ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে ফেসবুক ব্যবহার করার সময় দেখতে পান যে, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ভুয়া ফেসবুক আইডি খুলে তার নাম এবং রাজশাহী প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করছে। একই সঙ্গে বিভ্রান্তিকর ও সম্পাদিত ছবি পোস্ট করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, একাধিক ফেসবুক লিংকের মাধ্যমে পরিকল্পিতভাবে এ অপপ্রচার পরিচালিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের ফলে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি বিভিন্ন উপায়ে সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও এখন পর্যন্ত তাদের শনাক্ত করতে সক্ষম হননি।
মোঃ সুরুজ আলী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য ও ছবিগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এ ধরনের অপপ্রচার বন্ধে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

https://www.kaabait.com