• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮
শিরোনামঃ
বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ মার্কায় ভোট চাইলেন ওমর ফারুক সিকদার বাকেরগঞ্জ প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যংয়ে যুবক আটক, উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা বাকেরগঞ্জে মাদক অভিযানে ও অবৈধ মাটি কাটায় ৯ আসামি গ্রেপ্তার নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

রাজশাহী ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন

Reporter Name / ৬১০ Time View
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বাংলার গৌরব ডেক্সঃ রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন ও আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, নিরপেক্ষ এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

নওগাঁয় আজ সোমবার বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জ এর ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি নওগাঁ জেলায় আগমন করেন। এ উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং হাউজগার্ড কর্তৃক গার্ড অব অনার (সালামি) প্রদান করা হয়।

এ সময় ডিআইজি নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রিজার্ভ অফিসের সংশ্লিষ্ট সকল অফিস সরেজমিনে সার্বিক কার্যক্রম, জনবল ব্যবস্থাপনা ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে ডিআইজি সুসজ্জিত প্যারেড পরিদর্শন করেন। প্যারেড পরিদর্শনকালে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুলিশ ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তা ও সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম।

এছাড়াও ডিআইজি আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com