• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৩
শিরোনামঃ
মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট,বদলির এক মাসেও কর্মস্থল ছাড়েননি নিরাপত্তা প্রহরী নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাপাহারে গণঅভ্যুত্থান-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ: পোরশায় ফ্লোরে চলছে চিকিৎসা, দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন ইউএনও পদায়ন নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে তৃণমূলে অসন্তোষের অভিযোগ ‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে সাবেক আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে’—দাবি একাংশের নেতা-কর্মীদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর জোড়া সাফল্য: ক্রিকেটে বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকারা রানার্স-আপ

রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়, তবু বেকারত্বে তরুণদের ঝুঁকির আশঙ্কা—আইজিপি

Reporter Name / ১২০ Time View
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

 

তন্ময় দেবনাথ, রাজশাহী ব্যুরোঃ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, দেশের শিক্ষিত বেকারত্বের উচ্চহার এবং অর্থ পাচারের প্রভাব ব্যাংকিং খাতে চাপ সৃষ্টি করছে। এর ফলে কিছু তরুণ হতাশায় পড়ে মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে বলে তিনি মনে করেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, “রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। তবে সামগ্রিক পরিস্থিতির প্রভাবে কিছু তরুণ ভুল পথে যাচ্ছে, যা আমাদের জন্য উদ্বেগজনক।”
মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর ছিল, আছে এবং থাকবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”
২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাবলি প্রসঙ্গে আইজিপি বলেন, “ওই সময় পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী দেশের ইতিহাসে অন্যতম সেরা একটি নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।”
তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে সবাইকে আইন মেনে চলতে হবে। তরুণদের অযথা সড়ক অবরোধ বা বিশৃঙ্খলায় জড়ানো উচিত নয়, এতে দেশেরই ক্ষতি হয়।”
জ্বালানি তেলের সংকট ও কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, “এ ধরনের সমস্যা মোকাবিলায় নৈতিকতার উন্নয়ন জরুরি।”
জামিন পাওয়ার পরও আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় গ্রেপ্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “বিষয়টি তদন্তাধীন, তাই এ নিয়ে মন্তব্য করা সম্ভব নয়।”
এর আগে আইজিপি আলী হোসেন ফকির রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় পুলিশ সদর দপ্তর, রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com