• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৩
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

রাজশাহীর বাগমারায় গণসংযোগে ডি এম জিউর রহমান জিয়া

Reporter Name / ১৭৬ Time View
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহী জেলার বাগমারা উপজেলায় নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন ডি এম জিউর রহমান জিয়া। স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়, কুশল বিনিময় এবং খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে তিনি এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করে চলেছেন।

এলাকায় তিনি একজন দানবীর ও সুপরিচিত সমাজসেবক হিসেবে পরিচিত। গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর দীর্ঘদিনের অভ্যাস। যে কোনো সংকটময় সময়ে মানুষের সুখ-দুঃখে তাঁকে পাশে পাওয়া যায়—এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা।

বিগত দিনে বাগমারা উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সততা, মানবিকতা ও মানুষের প্রতি আন্তরিক আচরণ এলাকাবাসীর কাছে তাঁকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

প্রচারকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তাঁর নির্বাচনী প্রতীক ধানের শীষ, যা এলাকার মানুষের মধ্যে নতুন করে আশার বার্তা জাগাচ্ছে বলে অনেকেই মনে করছেন।

বাগমারার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই গণসংযোগ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com