admin
১৫ মে ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৭ মাসের সন্তান রেখে গৃহবধুর রহস্য জনক মৃত্যু

বাণী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকায় ঋতু খাতুন রিয়া (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বামী মিজানুর রহমান মিজানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায় নিহতের মা শিলা বাদী হয়ে মতিহার থানায় এ মামলা করেছেন পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য চাপ, স্বামীর নির্যাতন ও দাম্পত্য কলহের জেরে পরিকল্পিতভাবে রিয়াকে হত্যা করা হয়েছে। নিহত রিয়া পাঁচ বছর বয়সী এক কন্যা ও আট মাস বয়সী এক পুত্রসন্তানের জননী ছিলেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকার শিলার মেয়ে ঋতু খাতুন রিয়ার সঙ্গে ধরমপুর সোরাফানের মোড় এলাকার মিজানুর রহমান মিজানের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার স্বাভাবিক থাকলেও পরে স্বামীর পরকীয়া ও জুয়ার আসক্তিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ শুরু হয়েছিল এক সময়।

নিহত ঐ বধুর পরিবারের দাবি, বিভিন্ন সময় রিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। পাশাপাশি যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা হতো এবং বাবার বাড়ির সম্পত্তি বিক্রির জন্যও হুমকি দেওয়া হতো।এজাহারে আরও উল্লেখ করা হয়, ১২ মে রাতে রিয়া তার মাকে ফোন করেছিলেন। তবে ওই সময় ফোন রিসিভ না হওয়ায় পরে আর যোগাযোগ হয়নি। পরে রাতে বিবাদীপক্ষের লোকজন রিয়ার মৃত্যুর খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পান বলে ও অভিযোগে করেছেন।

এমন লোমহর্ষক ঘটনার খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে বুধবার বাদ আসর স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।পরিবারের দাবি, ১২ মে রাত থেকে ১৩ মে ভোরের মধ্যে স্বামী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে রিয়াকে মারধর করে হত্যা করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চ্যাঞ্চেলের সৃষ্টি হয়েছে।

মতিহার থানার অফিসার ইনচার্জ গোলাম কবির সংবাদ চলমান কে জানান, পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলাটি তদন্ত করছে পুলিশ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই আলমাসকে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।তিনি আরও বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মতিহার থানার ধরমপুর এলাকায় ঋতু খাতুন রিয়া (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বামী মিজানুর রহমান মিজানসহ অজ্ঞাতনামা আরও কয়েক জনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার

নানা আয়োজনে নওগাঁয় বর্ষা উৎসব পালিত

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ

হ্নীলা ইউনিয়ন: নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, ফুসে উঠেছে এলাকাবাসী

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

নওগাঁ শহরের নিরাপত্তায় ডিজিটাল নাইট ভিশন এআই সিসিটিভি ক্যামেরা স্থপনের উদ্যোগ পুলিশ সুপারের

সান্তাহারে ১২ কেজি গাজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

১০

এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা

১১

উখিয়ায় ইয়াবা সম্রাটের আস্তানায় বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও অস্ত্র উদ্ধার

১২

টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার

১৩

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান প্রচারের নির্দেশ অমান্যের অভিযোগ টিঅ্যান্ডটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে

১৪

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন দুই ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

১৫

হৃদয়ের টানে, স্মৃতির মোহনায়—আমরা আবার এক সাথে -ব্যাচ ৯৯।

১৬

সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

১৭

নওগাঁয় বেলা’র একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব ও পরিবেশগত সমস্যা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মুলক প্রচারণা

১৮

পোরশায় পটল পাতার বড়া বেচেই জীবিকা চলে শফিকুলের

১৯

পোরশায় পটল পাতার বড়া বেচেই জীবিকা চলে শফিকুলের

২০