• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২
শিরোনামঃ
বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ মার্কায় ভোট চাইলেন ওমর ফারুক সিকদার বাকেরগঞ্জ প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যংয়ে যুবক আটক, উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা বাকেরগঞ্জে মাদক অভিযানে ও অবৈধ মাটি কাটায় ৯ আসামি গ্রেপ্তার নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

রাজশাহীতে থানা পুলিশের সাফল্য: ১৪টি বৈদ্যুতিক মিটারসহ এক প্রতারক গ্রেপ্তার!

Reporter Name / ১০৬ Time View
শনিবার, ৯ মে, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ রাজশাহী জেলার বাগমারা থানা পুলিশ সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ১৪টি চুরি হওয়া বৈদ্যুতিক মিটার ও ২টি মোবাইল ফোন উদ্ধারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার ( ৮ মে) রাত ১১:২৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অভিযুক্তের মোঃ রাশিদ হাসান (২৪)। সে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রামের মোঃ ইউসুফ আলীর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, রাশিদ হাসান দীর্ঘদিন ধরে বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গভীর নলকূপের (ডিপ টিউবওয়েল) বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল। চুরির পর সে মিটারগুলো আশেপাশে ঝোপঝাড়ে লুকিয়ে রাখত এবং ঘটনাস্থলে নিজের মোবাইল নম্বর সম্বলিত একটি চিরকুট রেখে যেত। পরবর্তীতে মিটারের মালিকরা ওই নম্বরে যোগাযোগ করলে সে প্রতি মিটারের বিনিময়ে ৭,০০০ টাকা চাঁদা দাবি করত। টাকা আদায় হতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। বিকাশ বা নগদে টাকা পাওয়ার পর সে মালিককে মিটারের অবস্থান জানিয়ে দিত।

এই ঘটনায় মোঃ মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে বাগমারা থানায় একটি মামলা (মামলা নং-১৪, তারিখ: ০৮/০৫/২০২৬) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বাগমারা থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে আরো জানা যায় , গ্রেপ্তারকৃত রাশিদ হাসানের বিরুদ্ধে পেনাল কোডের ৪৫৪/৩৭৯/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভুক্তভোগী কৃষকরা পুলিশের এই দ্রুত পদক্ষেপ এবং মিটার উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com