• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১০
শিরোনামঃ
মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু দনিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি থেকে উপাধ্যক্ষ পদে নিয়োগে অভিনব নাটক! পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে আসার পরামর্শ পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’ মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ

রাজশাহীতে অভিনব কায়দায় জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১।

Reporter Name / ৯৮ Time View
সোমবার, ২৩ মার্চ, ২০২৬

বানী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধিঃ     রাজশাহীতে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১০৮ গ্রাম হেরোইনসহ মো. মামুন মোল্লা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রোববার (২২ মার্চ) বিকেলে মহানগরীর দামকুড়া থানাধীন হরিপুর কালুর ডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মামুন মোল্লা নারায়ণগঞ্জ জেলার সদর থানার দক্ষিণ মাসদাইর (ঘোষের বাগ) এলাকার মো. হান্নান মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল জানতে পারে যে, অটোরিকশা যোগে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। বিকেল পৌনে ৪টার দিকে দামকুড়া থানার হরিপুর কালুর ডাঙ্গা এলাকায় সলিম ঘোষের বাড়ির সামনে পাকা রাস্তায় চেকপোস্ট বসায় র‍্যাব। এ সময় একটি অটোরিকশার যাত্রীকে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে দেখা যায়, গ্রেফতারকৃত মামুন অত্যন্ত চতুরতার সাথে মাদক বহন করছিলেন। তিনি তার পরিহিত পায়ের জুতার ভেতর এবং শার্টের কলারের লোগোর নিচে বিশেষ কায়দায় সেলাই করে হেরোইন লুকিয়ে রেখেছিলেন। তার কাছ থেকে মোট ১০৮ গ্রাম হেরোইন, নগদ ৬ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন স্বীকার করেছেন।

যে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। মাদকের এই চালানটিও তিনি বিক্রির উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন।

​এই ঘটনায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com