• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২৪
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

Reporter Name / ১৮৬ Time View
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২নং রঙ্গশ্রী ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছাও প্রাণঢালা অভিনন্দনসহ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজসেবক জনাব মিজানুর রহমান মোল্লা

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, ত্যাগ, সংযযম ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত বার্তা। এই ঈদ আমাদের শেখায় ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং পারস্পরিক ভালোবাসার অনন্য শিক্ষা।

মিজান মোল্লা রঙ্গশ্রী ইউনিয়ন বাসীকে উদ্দেশ্য করে বলেন আমার বাবা রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম রুস্তম আলী মোল্লা এ-ই ইউনিয়নে দীর্ঘ ৩০ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আমি জানি আপনারা আমার বাবাকে কতটা ভালোবাসতেন। মাঝেমধ্যে ইউনিয়নের সামাজিক কোন অনুষ্ঠানে অথবা বাজারে মানুষের সাথে দেখা হলে আমার প্রতি আপনাদের স্নেহ ও ভালোবাসায় আমি চিরঋণী, যা শোধ করার সামর্থ্য আমার নেই

আমি চাই আমার বাবার মতো আপনাদের মাঝে সুখে দুঃখে সবাই একই সাথে শান্তিতে বসবাস করে একটি সুন্দর কল্যাণময় রঙ্গশ্রী ইউনিয়ন গড়তে।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল হিংসা-বিদ্বেষ, বিভেদ ও সংকীর্ণতা ভুলে গিয়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা বিশেষভাবে ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, যেন সকলের রোজা, ইবাদত ও নেক আমল কবুল হয় এবং সবার জীবন রহমত, বরকত ও নাজাতে পরিপূর্ণ হয়ে ওঠে।

তিনি আরও বলেন, এই পবিত্র ঈদুল ফিতরের দিনে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন একসাথে এক কাতারে আনন্দ ভাগাভাগি করি—এটাই হোক আমাদের অঙ্গীকার। শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আবারও সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com