• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৪
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

রংপুর র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ তিন মাদক কারবারী গ্রেফতার

Reporter Name / ৮৪ Time View
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ

রংপুর র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, চট্টগ্রাম চাঁন্দগাঁও উপজেলার বহদ্দারহাটের আবুল হোসেনের ছেলে মহসীন (৪৪), কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার অনন্তপুর এলাকার ওসমান আলীর স্ত্রী আজিমা বেগম (৩০) ও গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজীবপুরের শমসের আলীর ছেলে আমজাদ হোসেন (৪০)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, বুধবার দিবাগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করে র‌্যাব। এ সময় এআই এন্টারপ্রাইজ বাস তল্লাশী করা হলে ৮৪ বোতল ফেন্সিডিল, ৬৫ বোতল এস্কাফসহ মাদক কারবারী মোঃ মহসীনকে গ্রেফতার করা হয়। অপরদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মিঠাপুকুর উপঝেলার বড় হযরতপুর ইউনিয়নের ফতেপুর এলাকায় ইজিবাইক তল্লাশী করে সিটের নিচে রাখা ৮ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী আমজাদ ও আজিমাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com