• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৮
শিরোনামঃ
রাজশাহীর চারঘাটে ৯৭ বোতল স্কাপসহ একাধিক মামলার আসামি অংকন আটক আরএমপির দুই থানার ওসি রদবদলে নতুন দায়িত্বে মাছুমা ও রবিউল বাকেরগঞ্জে ছাত্রীর নিয়ে আসা পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে, দুজনকে শেবাচিমে প্রেরণ নন্দীগ্রামে বুড়ইল ইউপিতে ভিজিএফের চাল বিতরণ নন্দীগ্রামে বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল, মহাসড়কে নেতাকর্মীদের ঢল নাগেশ্বরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল গণমিছিল আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদকসহ গ্রেপ্তার-৩ আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদকসহ গ্রেপ্তার-৩ নওগাঁর মহাদেবপুরে ভূমি অফিসে ঘুষের অভিযোগ: দালালের টেবিলে নগদ টাকা, তদন্তে প্রশাসন মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ

রংপুরে দেড় বছরের সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

Reporter Name / ১৮৫ Time View
রবিবার, ১৫ মার্চ, ২০২৬

 রংপুর অফিস

রংপুরে দেড় বছরের সন্তানকে শ^াসরোধ করে হত্যার পর মা সূচনা ঘোষ (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১৪ মার্চ) রাতে নগরীর বাবুপাড়া সাজাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সাজাপুর এলাকার শারীরিক প্রতিবন্ধী ও মুদি দোকানী শংকর ঘোষের স্ত্রী সূচনা ঘোষ শনিবার বেলা ২টার দিকে তার দশম শ্রেণি পড়ুয়া মেয়ে পুস্পিতা ঘোষকে বাজারে খরচ করার জন্য পাঠিয়ে দেয়। এরপর দেড় বছরের ছেলে জয়দেব ঘোষকে শ^াসরোধ করে হত্যার পর ঘরের ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পুষ্পিতা বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে তার মাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ পায়নি। এরপর ঘরের জানালার ফাঁক দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মা সূচনা ঘোষকে দেখতে পায় পুস্পিতা। পরে এলাকাবাসী বাড়িতে এসে দেখেন ঘরে সূচনা ঘোষের দেড় বছরের ছেলে জয়দেব ঘোষের লাশও পড়ে রয়েছে।
সূচনা ঘোষের স্বামী শংকর ঘোষ জানিয়েছে, সূচনা ঘোষ দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ্য ছিলেন। তাকে বিভিন্ন সময় চিকিৎসা দেয়া হয়েছে। মানসিক সমস্যা থেকেই ছেলেকে হত্যা করে সূচনা নিজে আত্মহত্যা করতে পারে বলে তিনি জানান।
মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, এলাকাবাসী ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে জেনেছি অভাব-অনটনের কারণে পরিবারে অশান্তি ছিল। পারিবারিক কলহ নাকি মানসিক অসুস্থ্যতার কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখছি। লাশগুলো ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com