• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০
শিরোনামঃ
বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ

মিয়ানমারের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ: উখিয়ার এক যুবকের পা বিচ্ছিন্ন

Reporter Name / ১৮২ Time View
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকায়, নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তি বদি আলম (৩২)। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুমেরছড়া এলাকার বাসিন্দা এবং সোনা মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নেরন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় বদি আলম গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

সীমান্ত এলাকায় চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অননুমোদিতভাবে সীমান্ত অতিক্রম না করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ সীমান্তবর্তী কিছু এলাকায় এখনও পুঁতে রাখা স্থলমাইনের ঝুঁকি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com