• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০৯
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

মানবেতর জীবন কাটছে অসহায় নিঃসন্তান হাফিজা বেগমের।

Reporter Name / ৬৫ Time View
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও এমন অনেক মানুষ আছেন যাদের জীবন যুদ্ধে বেচে থাকা দায়। খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন এক অসহায় নারী হাফিজা বেগিম। স্বামী মারা যাওয়ার পর নিঃসন্তান হাফিজা বেগমের এখন নেই মাথা গোঁজার ঠাঁই, নেই নিয়মিত খাবারের নিশ্চয়তা।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে একটি ভাঙা ঘরের মধ্যে বসবাস করছেন হাফিজা বেগম।
তাঁর স্বামী মৃত ধনী প্রামানিকের মৃত্যুর পর ষোলো বছর ধরে তিনি একা। বৃদ্ধ বয়সে পাশে দাঁড়ানোর মত নেই কেউ। যদি কেউ এক মুঠো ভাত দেয় তাহলে খাওয়া হয় না দিলে খাওয়া হয় না এভাবেই দিন পার করছেন তিনি।
এর চেয়ে বড় সমস্যা নেই ভাল মাথা গোজার ঠাই। যে ভাঙা ঘরটায় থাকেন, সেটাও প্রতিবেশীদের দয়ায়। বৃষ্টি আসলে পানি পড়ে, শীতে ঠান্ডায় কাঁপেন। তাই সরকার ও বিত্তবানদের প্রতি আবেদন তার একটা ঘরের ব্যবস্থা হলে অন্তত শান্তিতে ঘুমাতে পারতেন।

এলাকাবাসি জানান, হাফিজা বেগমের মতো এমন অসহায় মানুষ আরও আছে আমার জানা নাই । কিন্তু তাঁর বয়স এবং নিঃসন্তান অবস্থা তাঁকে আরও বেশি অসহায় করে তুলেছে। সরকারি বেসরকারি সাহায্য পেলে হয়তো এই নারীর শেষ জীবনটা একটু শান্তিতে কাটতো।

হাফিজা বেগমের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়াবে সরকার ও দানশীল ব্যক্তিরা এমনটাই প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com