• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫
শিরোনামঃ
বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু

মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার: বাঘা থানা পুলিশের সাফল্য!

Reporter Name / ১৬৮ Time View
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

মাদক মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর সহায়তায় ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়া বাঘা থানার হরিরামপুর গ্রামের আমান মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জিয়ার বিরুদ্ধে বাঘা থানায় একটি মাদক মামলা ছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাজা ঘোষণার পর থেকেই জিয়া এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

বাঘা থানা পুলিশ আসামির অবস্থান শনাক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছিল। অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হওয়া যায় যে, আসামি ঢাকার সাভার এলাকায় আত্মগোপন করে আছেন। পরবর্তীতে বাঘা থানা পুলিশের সমন্বয়ে র‌্যাব সদস্যরা সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সফল অভিযানের বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, “অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধী যেখানেই আত্মগোপন করুক না কেন, তাকে আইনের আওতায় এনে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। এছাড়াও সাধারণ মানুষের নিরাপত্তায় এবং অপরাধ দমনে আপসহীন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com