• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১
শিরোনামঃ
সাংবাদিকদের সাথে বেলকুচি থানা (ওসির) পরিচিতি ও মতবিনিময় সভা নওগাঁয় এআই সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের উদ্বোধন ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থী নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক আদরের মমতাময়ী মাতা’র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্তে সত্যতা: তবু ব্যবস্থা নেই নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিনতি তারেক রহমানের দেখতে চাইনা: আল্লামা মামুনুল হক জন্মাষ্টমী উপলক্ষে বাকেরগঞ্জে আলোচনা সভা ও  বর্ণাঢ্য র‍্যালি বাকেরগঞ্জ শহর পরিচ্ছন্ন রাখতে  বিডি ক্লিনের অভিযান,শপথ বাক্য পাঠ করান এমপি আবুল হোসেন খান।

মাগুরায় রাজাকার ঘৃণা স্তম্ভে জুতা–স্যান্ডেল ও থুতু নিক্ষেপ,

Reporter Name / ১৮৬ Time View
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান,মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের উদ্দেশ্যে নির্মিত স্মৃতি স্তম্ভে জুতা–স্যান্ডেল ও থুতু নিক্ষেপ করেছে ছাত্র জনতা। আজ বুধবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসের সামনে রাজাকার স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়। নির্মাণ শেষে সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জুতা–স্যান্ডেল ও থুতু নিক্ষেপ করে প্রতিবাদ জানায়।

এ সময় উপস্থিত ছাত্ররা বলেন, ১৯৭১ সালে যারা দেশের বিরোধিতা করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মা-বোনের সম্ভ্রমহানি ঘটিয়েছে এবং নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধাদের হত্যা করতে সহায়তা করেছে, তাদের প্রতি ঘৃণা জানাতেই এ কর্মসূচি। তারা বলেন, রাজাকারদের ভূমিকা জাতির ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। সেই ঘৃণাকে স্মরণ করতেই এই আয়োজন।

ছাত্রদের দাবি, মুক্তিযুদ্ধবিরোধী চক্র যেন আর কখনো নতুন করে দেশবিরোধী তৎপরতায় লিপ্ত হতে না পারে এবং ১৯৭১ সালের মতো গণহত্যা ও দমন-পীড়নের পুনরাবৃত্তি না ঘটে—সে বিষয়ে সবাইকে সজাগ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

https://www.kaabait.com