• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

মাগুরায় শিশু ও নারীর নিরাপত্তা, ধর্ষক-নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রথম আলো বন্ধু সভার মানববন্ধন।

Reporter Name / ১৬৩ Time View
শুক্রবার, ২২ মে, ২০২৬

মিজানুর রহমান,মাগুরা: মাগুরায় সারাদেশে ধারাবাহিকভাবে শিশু ও নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং ধর্ষক ও নিপীড়কদের দ্রুত ও সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকাল সাড়ে চারটায় কলেজ রোডে মাগুরা পৌরসভার সামনে “সকল শিশু ও নারীর নিরাপত্তা চাই: ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই” স্লোগানকে সামনে রেখে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মাগুরা প্রথম আলো বন্ধুসভা।

মানববন্ধনে দেশের সকল শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ও শক্তি ব্যবহারের জোর দাবি জানান হয়।
মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক সময়ে রাজধানীর মিরপুরে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডসহ দেশজুড়ে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনার তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মাগুরা গণ কমিটির সদস্য সচিব শম্পা বসু। তিনি ঘরে-বাইরে নারীদের অবদান এবং বর্তমান নিরাপত্তা সংকটের কথা তুলে ধরে বলেন, ‘আজ নারীরা ঘরে-বাইরে সমান অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, সেই নারীদের নিরাপত্তা আজ চরম সংকটে। আইনের ফাঁকফোকর আর বিচারের ধীরগতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যার ফলে এই ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি নিয়মিত বিষয়ে দাঁড়িয়েছে। আমরা আর কোনো মায়ের কোল খালি দেখতে চাই না, কোনো বোনের ওপর নির্যাতন দেখতে চাই না। অবিলম্বে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে’।
মানববন্ধনে আইনি জটিলতা ও বিচারহীনতার সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বন্ধুসভার সদস্য ও আইনজীবী মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘বিচারের দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও বেশি বেপরোয়া করে তুলছে। আইনি প্রক্রিয়ার দুর্বলতার সুযোগ নিয়ে পার পেয়ে যাচ্ছে ধর্ষক ও নিপীড়করা। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সংক্ষিপ্ত সময়ে সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়’।
বক্তারা গত বছর মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার এক শিশুর নির্মম ঘটনার কথা স্মরণ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সেই ঘটনার শিকার শিশুর পরিবারের জন্য দ্রুত সুনির্দিষ্ট ন্যায়বিচার দাবি করেন। অপরাধের এই ভয়াবহতা প্রতিরোধে সরকারসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ উদ্যোগ ও কঠোর কর্মপন্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কাজী আশিক রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বন্ধুসভার সদস্যবৃন্দ এবং স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com