• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৭
শিরোনামঃ
পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন জমি বিরোধে বৃদ্ধের উপর হামলা, সুদের কারবার নিয়েও উঠল নানা অভিযোগ নন্দীগ্রামে সবুজ মাঠে ঝাঁকে ঝাঁকে শামুকখোলের আগমন, মুখর চারিদিকের প্রকৃতি লালপুরে ২৪ ঘণ্টায় দুই ভাই তুহিন ও তুষারের রহস্যজনক মৃত্যু, পরে বাবা অসুস্থ গৌরীপুরে বিএমএসএফের নতুন কমিটি গঠন, সভাপতি কমল, সম্পাদক বুরহান​

মাগুরায় অনিয়মের অভিযোগ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, পাঁচ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন।

Reporter Name / ১৭৮ Time View
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

মাগুরা প্রতিনিধিঃ

সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১২টায় মাগুরা প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন। একই সঙ্গে তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম, মাগুরা জেলা শাখার সভাপতি আকরাম হোসেন ইকরাম বলেন,“এই মানববন্ধন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, এটি সাংবাদিকতার অধিকার রক্ষার আন্দোলন। আমরা পাঁচ দফা দাবি জানাচ্ছি। এর মধ্যে রয়েছে—
১. সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার,
২. অভিযুক্ত প্রকল্পে দুর্নীতি ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের নিরপেক্ষ তদন্ত,
৩. অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ,
৪. সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা,
৫. গণমাধ্যমকে ভয় দেখানোর সংস্কৃতি বন্ধ করা।”

ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন,
“অনিয়মের অভিযোগ উঠলে সেটি তদন্ত করাই রাষ্ট্রের দায়িত্ব। মামলা দিয়ে সাংবাদিকদের চুপ করানো যাবে না। আমরা স্পষ্টভাবে বলছি, ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না এলে কর্মসূচি আরও কঠোর হবে।”

মাগুরা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক বলেন,“পেশাগত দায়িত্ব পালনের কারণে যদি সাংবাদিকদের মামলার মুখে পড়তে হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতা বিপন্ন হবে। আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানাচ্ছি এবং ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি।”

মাগুরা জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বলেন,
“সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রকাশ করাই সাংবাদিকতার দায়িত্ব। এই দায়িত্ব পালনের কারণে মামলা হওয়া দুঃখজনক। দাবি বাস্তবায়ন না হলে ধারাবাহিক আন্দোলন চলবে।”

মানববন্ধন শেষে বক্তারা পুনরায় জানান, ৭২ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং প্রকল্প সংশ্লিষ্ট অনিয়মের তদন্তে কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com