• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫
শিরোনামঃ
বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু

মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ২ জনকে কারাদণ্ড

Reporter Name / ১৪১ Time View
শনিবার, ২১ মার্চ, ২০২৬

মো: জুলহাজ খান, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২০ মার্চ ২০২৬) দুপুরে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানাধীন চান্দাস ইউনিয়নের বাগডোব মধ্যপাড়া এলাকায় মহাদেবপুর-টু-বাগডোব সড়কের একটি ব্রিজের পূর্ব-দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে মোঃ সাঈদ হোসেন (২৪) নামের এক যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি চন্দননগর বেগুনবাড়ি এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, একই দিনে মহাদেবপুর থানাধীন ১০নং ভীমপুর ইউনিয়নের চৌমাছিয়া গ্রামে পৃথক আরেকটি অভিযানে রুবেল পাহান (২৫) ও উজ্জ্বল পাহান (১৮) নামে দুই ব্যক্তিকে মাদক সেবনের সময় আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন।
মহাদেবপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক প্রতিরোধে স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com