• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৩
শিরোনামঃ
বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভোটারদের সাথে নিজ বাড়িতে নারী কাউন্সিলর প্রার্থী সাবরিনার মতবিনিময়

Reporter Name / ২১২ Time View
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মাইনুল ইসলাম ইসলাম বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী মোসা. সাবরিনা আক্তার (জিয়া) নিজ বাড়িতে ভোটারদের সাথে সৌহার্দ্যপূর্ণ সময় কাটিয়েছেন।

১৭ এপ্রিল (শুক্রবার) বিকেল ৫ টায় পৌরসভার ৮ নং ওয়ার্ডে সাবরিনা আক্তারের পিতার বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় তিনি ভোটারদের খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ সহকারে শোনেন।

সাবরিনা আক্তার (জিয়া) বলেন, “আমি আপনাদেরই একজন। আপনাদের সমর্থন ও ভালোবাসা নিয়ে আমি এই নির্বাচনে অংশ নিতে চাই যদি আপনার আমাকে সমর্থন করেন। এ সময় তিনি আরো বলেন নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবো।

ভোটাররাও তার প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তিনি একজন শিক্ষিত ও যোগ্য প্রার্থী। এলাকার উন্নয়নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে তারা আশা করছেন।

এসময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাবরিনা আক্তার (জিয়া)-এর সফলতা কামনা করেন এবং আসন্ন নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাবরিনা আক্তার (জিয়া) একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে ইতোমধ্যেই ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com