• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩
শিরোনামঃ
বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ মার্কায় ভোট চাইলেন ওমর ফারুক সিকদার বাকেরগঞ্জ প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যংয়ে যুবক আটক, উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা বাকেরগঞ্জে মাদক অভিযানে ও অবৈধ মাটি কাটায় ৯ আসামি গ্রেপ্তার নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ব্রাকসু নির্বাচন অনুষ্ঠানে শিক্ষার্থীদের ৭২ ঘন্টার আল্টিমেটাম

Reporter Name / ১২৮ Time View
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ

আগামী ৭২ ঘন্টার মধ্যে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ না নিলে প্রশাসনিক কার্যক্রম অচল করে দেয়ার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ব্রাকসু নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শিক্ষার্থী শামসুর রহমান সুমন, আশিকুর রহমান, আহমাদুল হক, রাইসুল ফরিদ জানান, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় প্রশাসন তাদের দূর্নীতি অব্যহত রাখতে ব্রাকসু নির্বাচন বানচালের জন্য নানা ধরনের অপচেষ্টা চালিয়েছে। এর মধ্যে ভোটার তালিকা নিয়ে জটিলতা, নির্বাচন কমিশনারের পদত্যাগ, জাতীয় সংসদ নির্বাচনসহ নানা অজুহাতে ব্রাকসু নির্বাচন অনুষ্ঠান করা হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের পর ব্রাকসু নির্বাচন হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু জাতীয় নির্বাচনের পর ঈদ পেরিয়ে গেলেও ব্রাকসু নির্বাচন নিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন। আগামী ৭২ ঘন্টার মধ্যে ব্রাকসু নির্বাচনের তারিখসহ তফশীল প্রকাশ করা না হলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেয়ার হুশিয়ারী দেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠকরা উপস্থিত থাকলেও ছাত্রদলের কাউকে দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com