• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩
শিরোনামঃ
বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু

বেলকুচিতে যমুনা নদীর স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)

Reporter Name / ১৩৫ Time View
সোমবার, ২২ জুন, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ “নদীর নাব্যতা ফিরিয়ে আনব পরিবেশ রক্ষা করব “এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলকুচি উপজেলার রাজাপুর, বেলকুচি এবং বড়ধুল ইউনিয়নে যমুনা নদী ভাঙ্গন কবলিত এলাকায় স্থায়ী গাইড বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা।
২২ শে জুন (রোজ সোমবার) বিকেলে ৩.০০ সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এবং এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় বেলকুচির মুলকান্দি বারোপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায় এই প্রতিশ্রুতি দেন।

আলোচনা সবায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টিম এবং সিরাজগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ স্থানীয় জনসাধারণকে বলেন,
স্থায়ী বাদ নির্মাণ করলে নদী ভাঙ্গন কবলিত এলাকার পরিবেশগত কোন সমস্যা হবে কিনা।স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী বলেন, ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণ করলে,পরিবেশগত কোনো সমস্যা হবে না। তাছাড়া অতি দ্রুত বাঁধ নির্মাণ না করা হলে রাজাপুর,বেলকুচি এবং বড়ধুর ইউনিয়নের কয়েক হাজার বসত বাড়ীসহ হাজার হাজার একর আবাদি জমি, স্কুল, মাদ্রাসা, অন্যান্য সরকারি স্থাপনা নদী গর্বে বিলীন হয়ে যাবে । সমাপনী বক্তব্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কর্মকর্তা আয়ুব আলী বলেন, আপনারা সহযোগিতা করলে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের মধ্যেই বাঁধের কাজ শুরু হবে ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হেনা ফকির,বেলকুচি ইউনিয়ন পরিষদের ইপি সদস্য আব্দুল মতিন ফকির, বড়ধুল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ শামীম হোসেন সহ স্থানীয় বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং অত্র অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com