• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭
শিরোনামঃ
সাংবাদিকদের সাথে বেলকুচি থানা (ওসির) পরিচিতি ও মতবিনিময় সভা নওগাঁয় এআই সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের উদ্বোধন ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থী নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক আদরের মমতাময়ী মাতা’র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্তে সত্যতা: তবু ব্যবস্থা নেই নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিনতি তারেক রহমানের দেখতে চাইনা: আল্লামা মামুনুল হক জন্মাষ্টমী উপলক্ষে বাকেরগঞ্জে আলোচনা সভা ও  বর্ণাঢ্য র‍্যালি বাকেরগঞ্জ শহর পরিচ্ছন্ন রাখতে  বিডি ক্লিনের অভিযান,শপথ বাক্য পাঠ করান এমপি আবুল হোসেন খান।

বেলকুচিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

Reporter Name / ১৫৫ Time View
শনিবার, ১৬ মে, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্য অধিদপ্তরের আয়োজনে “অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে বেলকুচি এলএসডি ক্রয় কেন্দ্রে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি আফরিন জাহান।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

https://www.kaabait.com