• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১
শিরোনামঃ
সাংবাদিকদের সাথে বেলকুচি থানা (ওসির) পরিচিতি ও মতবিনিময় সভা নওগাঁয় এআই সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের উদ্বোধন ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থী নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক আদরের মমতাময়ী মাতা’র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্তে সত্যতা: তবু ব্যবস্থা নেই নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিনতি তারেক রহমানের দেখতে চাইনা: আল্লামা মামুনুল হক জন্মাষ্টমী উপলক্ষে বাকেরগঞ্জে আলোচনা সভা ও  বর্ণাঢ্য র‍্যালি বাকেরগঞ্জ শহর পরিচ্ছন্ন রাখতে  বিডি ক্লিনের অভিযান,শপথ বাক্য পাঠ করান এমপি আবুল হোসেন খান।

বেরোবিতে ২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের সামাজিক বিজ্ঞান অনুষদের ১ম সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ১২২ Time View
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের সামাজিক বিজ্ঞান অনুষদের তিন বিভাগের (রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং লোকপ্রশাসন) ১ম সেমিনার অনুষ্ঠিত হয়েছে| আজ সোমবার (০৬ এপ্রিল , ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্পসারণ দপ্তরের আয়োজনে এই সেমিনারটি সম্পন্ন হয়|

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| এ সময় তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের স্তরে উন্নীত করতে হলে মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই| তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিং-এ ভালো অবস্থানে রাখার জন্য গবেষণা কর্মকান্ড বাড়াতে হবে| ভালো গবেষণা প্রকাশনার জন্য বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক অনুদান প্রদান করার আশ্বাস প্রদান করেন উপাচার্য|

গবেষণা ও সম্পসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এবং বহি:স্থ গবেষকগণ অনলাইনে উপস্থিত ছিলেন| সেমিনারে বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং লোকপ্রশাসন
বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন| সংবাদ বিজ্ঞপ্তি|


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

https://www.kaabait.com