• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭
শিরোনামঃ
বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ মার্কায় ভোট চাইলেন ওমর ফারুক সিকদার বাকেরগঞ্জ প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যংয়ে যুবক আটক, উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা বাকেরগঞ্জে মাদক অভিযানে ও অবৈধ মাটি কাটায় ৯ আসামি গ্রেপ্তার নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল

Reporter Name / ১৬৭ Time View
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

ওগাঁ প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাতে নওগাঁ শহরে পার নওগাঁ, ঢাকা কোচ অফিস স্টাফবৃন্দের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজার কামরুল হাসান কাঞ্চনের সভাপতিত্বে এবং নওগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, দেশ ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com