• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৫
শিরোনামঃ
নওগাঁর সাপাহারে আমের দাম কম, চাষিদের মুখে হাসি নেই আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বাঘায় নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ’কে সংবর্ধনা। দপদপিয়ায় নারীর নেতৃত্ব: সংরক্ষিত আসনে মোসাঃ নীলা আক্তারের প্রার্থীতা ঘোষণা বাকেরগঞ্জে মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ নির্মাণের কয়েক বছরে মধ্যেই  ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক!  চরম ঝুঁকিতে লাখ লাখ মানু টেকনাফে বিজিবি’র যৌথ অভিযান: মায়ানমার হতে পাচারকৃত ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার নন্দীগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠল টিসিএ কাপ সিজন-২ (২০২৬)

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৪৩ Time View
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

তন্ময় দেবনাথ রাজশাহীঃ

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯জানুয়ারী) নগরীর কোর্ট বুলনপুর এলাকায় রাজশাহী মহানগর ৪নং ওয়ার্ড কৃষক দলের আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

৪নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি লিমন ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সন্চয় ইসলামের সঞ্চালনায় দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর কৃষক দলের ইসমাইল হোসেন রেকাত,সিনিয়র যুগ্ম আহবায়ক ইসতিয়াক হোসেন রাতুল,যুগ্ম আহবায়ক মোঃ সৈকত ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মন্জুর আলম রেন্টু,রাজপাড়া কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ সজিব খন্দকার সহ নেতা কর্মী বৃন্দ।

এসময় বক্তৃতারা বলেন,
আমাদের সকলের প্রিয় নেত্রী, আপোষহীন নেত্রী জনমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। আপনারা সকলে নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনের দিকে এগিয়ে নিতে, তারেক রহমানের ৩১ দফা বাস্তবের লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন,মিনহাজুল কোরআন সিদ্দিকিয়া আশরাফিয়া ক্বারিয়ানা মাদরাসা ও এতিমখানার পেশ ইমাম হাসানুর জামান,
দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com