• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৪
শিরোনামঃ
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল! বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল তিন বছরের পানির কষ্ট লাঘব, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের পরিবারে আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বিনিয়োগকারীদের আনাসহ উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে শিল্পায়নে সরকারের আকাঙ্খা বাস্তবায়ন হবে …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুলু

Reporter Name / ৬৪ Time View
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

রংপুর অফিসঃ                                                         দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এমপি বলেছেন, উত্তরাঞ্চলে শিল্পায়নের জন্য বিনিয়োগের ভাল সম্ভাবনা রয়েছে। এখানকার জমি সস্তা, শ্রম সস্তা, আইন শৃঙ্খলা ভালো। তাই উত্তরাঞ্চলে বিনিয়োগকারীদের আনাসহ উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে শিল্পায়নে নতুন সরকারের আকাঙ্খা বাস্তবায়ন হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উত্তরাঞ্চলে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবীব দুলু বলেন, উত্তরাঞ্চলে শিল্পায়নের ক্ষেত্রে উদ্যোক্তাদের বিশেষ সুযোগ-সুবিধার আওতায় আনা হবে। রংপুর শস্যের ভান্ডার, এখানকার কৃষিকে বিশেষ গুরুত্ব দিয়ে শিল্পায়ন করা হবে।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত আগামী বছরের মধ্যে উত্তরাঞ্চলসহ সারাদেশের বন্ধ থাকা শিল্প-কারখানাগুলো চালুর উদ্যোগ নেয়া হবে। তবে এক্ষেত্রে বছরের পর বছর সরকার ভর্তূকি দেবে না। প্রতিটি শিল্প-কারখানা পরিচালনার ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, সরকার নারী উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত তহবিল গড়ে তোলার পরিকল্পনা করেছে। নারী উদ্যোক্তা তহবিলে সরকার বিশেষ বরাদ্দ দেবে। এ তহবিল ব্যবহার করে নারীরা স্বাবলম্বী হওয়াসহ কর্মসংস্থান সৃষ্টি করবে। বিগত দিনে নারী উদ্যোক্তাদের সহায়তার নামে লুটপাট করা হয়েছে। বর্তমান সরকার এদিকে কঠোর নজরদারী রাখবে।
তিনি আরও বলেন, কারিগরি শিক্ষার উপর সরকার নজর দিয়েছে। উত্তরাঞ্চলের সাথে সারাদেশসহ বিদেশের যোগাযোগ উন্নয়নে রেলপথের উন্নয়ন, স্থলবন্দরগুলোকে আরও আধুনিকায়ন, শিল্পায়নের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়া, সরকারী জমিগুলোকে শিল্পায়নে ব্যবহার করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধার সংসদ সদস্য শামীম কায়সার, রংপুর-৩ আসনের এমপি মাহাবুবুর রহমান বেলাল, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী ডন, রংপুর চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ও এফবিসিসিআই’র সংগঠক মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ রংপুর বিভাগের ৮ জেলার ব্যবসায়ী, শিল্পপতি ও উদ্যোক্তারা।
জেলা প্রশাসনের আয়োজনে এতে অংশ নেন, রংপুর, নীলফামারী ও গাইবান্ধা জেলার সংসদ সদস্য, রংপুর রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, উদ্যোক্তা, সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com