• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬
শিরোনামঃ
সাংবাদিকদের সাথে বেলকুচি থানা (ওসির) পরিচিতি ও মতবিনিময় সভা নওগাঁয় এআই সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের উদ্বোধন ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থী নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক আদরের মমতাময়ী মাতা’র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্তে সত্যতা: তবু ব্যবস্থা নেই নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিনতি তারেক রহমানের দেখতে চাইনা: আল্লামা মামুনুল হক জন্মাষ্টমী উপলক্ষে বাকেরগঞ্জে আলোচনা সভা ও  বর্ণাঢ্য র‍্যালি বাকেরগঞ্জ শহর পরিচ্ছন্ন রাখতে  বিডি ক্লিনের অভিযান,শপথ বাক্য পাঠ করান এমপি আবুল হোসেন খান।

বাঘা মডেল প্রেস ক্লাবের সভাপতি বাবু, সম্পাদক ইলিয়াস।

Reporter Name / ১০১ Time View
শনিবার, ৯ মে, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন “বাঘা মডেল প্রেসক্লাব” এর কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক (২০২৬-২০২৯) কমিটি গঠন হয়েছে। এতে সভাপতি পদে মো.শাহানুর আলম বাবু ( দৈনিক আমাদের সময়/ আমাদের রাজশাহী ) এবং সাধারণ সম্পাদক পদে মো. ইলিয়াস আহমেদ (দৈনিক সংগ্রাম) সর্ব সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ মে ২০২৬ ) সকাল ১১টায় বাঘা মডেল প্রেস ক্লাব’র কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন পদেই একাধিক প্রার্থী না থাকায় আনুষ্ঠানিকভাবে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।

নব-নির্বাচিত কার্য নির্বাহী কমিটির অন্যান্য সদস‍্যরা হলেন, সহ-সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ (দৈনিক মুক্তবানি), যুগ্ম-সম্পাদক আব্দুল হক (দৈনিক মুক্ত খবর ), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (দৈনিক একুশের কন্ঠ), অর্থ সম্পাদক শামিম হোসেন ( দৈনিক আজকের বাংলা), দপ্তর সম্পাদক রুহুল আমিন ( দৈনিক মানবকণ্ঠ), প্রচার সম্পাদক মাহামুদুল হাসান কুদ্দুস (দৈনিক দেশ প্রতিদিন), সাংস্কৃতিক সম্পাদক শিবলী সাদিক (দৈনিক সরেজমিন), ধর্ম বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান ভাদু (দৈনিক রাজশাহীর আলো, দৈনিক ঘোষণা) নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জিল্লুর রহমান খান (দৈনিক বিজয় বাংলাদেশ /চ‍্যানেল ২৩), মেহেদী হাসান ( দৈনিক সমকাল বার্তা), হোসনে আরা( বিডি ট্রিবিউন), কারিশমা কুমাইরা ( রাজশাহীর সময় ) রাসেদুল হক নয়ন( বাংলার নবকন্ঠ) রাশিদুল ইসলাম হৃদয় ( দৈনিক মুক্তালোক/ বিএমটিভি ) রুবেল ইসলাম (দৈনিক শিরোমণি)।

পূর্বের কমিটির মেয়াদ পূর্ণ হওয়াই আগামী তিন বছরের জন্য এই কমিটি নির্বাচিত করা হয়।
অত্যন্ত প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে বাঘা মডেল প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়।

সবশেষে নব নির্বাচিত সভাপতি, সম্পাদক সকলের সহযোগিতায় বাঘা মডেল প্রেস ক্লাব কে আগামী দিনে আরও কার্যকর ও গতিশীল করে সাংবাদিকদের দায়িত্ব পালনে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

https://www.kaabait.com