• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০
শিরোনামঃ
বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ

বাঘায় বসতবাড়িতে গাঁজার চাষ: ৪ কেজি ওজনের গাছসহ যুবক আটক।

Reporter Name / ৯০ Time View
সোমবার, ২২ জুন, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ
রাজশাহীর বাঘা উপজেলায় ঘরের বসতবাড়িতে অবৈধভাবে গাঁজার গাছ চাষ করার অভিযোগে ইউসুফ আলী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বসতবাড়ি থেকে প্রায় ৪ কেজি ওজনের একটি বড় গাঁজার গাছ জব্দ করা হয়। রোববার (২১ জুন) রাত ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতি পাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। আটককৃত ইউসুফ আলী ওই এলাকার সাবেক ইউপি সদস্য ময়েন মেম্বারের ছোট ছেলে।

বাঘা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে এসআই হারুনসহ পুলিশের একটি চৌকস দল হেদাতি পাড়া গ্রামে ইউসুফ আলীর বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে তার বাড়ির ভেতর থেকে নিষিদ্ধ ঘোষিত ৪ কেজি ওজনের গাঁজার গাছটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ স্বীকার করেছেন যে, বাণিজ্যিকভাবে বিক্রির উদ্দেশ্যেই তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত গোপনে গাছটি রোপণ ও পরিচর্যা করে আসছিলেন।

এ ঘটনার পর বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে অপরাধ নির্মূলে আমরা স্থানীয় জনগণের তথ্য ও সক্রিয় সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com