• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১
শিরোনামঃ
বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ মার্কায় ভোট চাইলেন ওমর ফারুক সিকদার বাকেরগঞ্জ প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যংয়ে যুবক আটক, উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা বাকেরগঞ্জে মাদক অভিযানে ও অবৈধ মাটি কাটায় ৯ আসামি গ্রেপ্তার নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বাঘায় নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ’কে সংবর্ধনা।

সাজ্জাদ মাহমুদ সুইট,রাজশাহী / ১১৬ Time View
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নবনির্বাচিত সংসদ সদস্য (রাজশাহী-৬, চারঘাট-বাঘা) মোঃ আবু সাইদ চাঁদের এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুন) মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বর্ণিল সাজে সজ্জিত এক বিশাল মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান সংবর্ধিত ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ।

অনুষ্ঠানে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও প্রভাষকবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক তুলে দেন। এসময় মঞ্চের সামনে উপস্থিত সর্বস্তরের সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা করতালির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের সভাপতি শাম্মী আক্তার, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস.এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, উপজেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহম্মেদ সালাম, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের কর্মময় রাজনৈতিক জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে চারঘাট-বাঘা অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু সাইদ চাঁদ তাঁর ওপর গভীর আস্থা রাখার জন্য নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সংবর্ধনা আমার একার নয়, এটি বাঘা-চারঘাটের প্রতিটি মেহনতি ও সাধারণ মানুষের। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে আমি সর্বদা আপনাদের পাশে থেকে উৎসর্গীকৃতভাবে কাজ করে যাব।

অনুষ্ঠানটির সফল আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ, বাঘা, রাজশাহী। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন মধ্যে দিয়ে এই স্মরণীয় সংবর্ধনা সভার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com