• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪৮
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

বাঘায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা!

Reporter Name / ১৩৭ Time View
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে রাজশাহীর বাঘা পৌরসভার ১ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি ) বিকেলে ওয়ার্ডের প্রধান মোড়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: নাজমুল হক।

পথসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনকল্যাণমূলক কাজের গুরুত্ব তুলে ধরেন। অত্র ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সভাটি জনসমাবেশে পরিণত হয়।

সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। এছাড়া তারা স্থানীয় উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন।

সভায় প্রধান অতিথি নাজমুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মওলানা জিন্নাত আলী, বাঘা পৌর জামায়াতের আমির সাবদার হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com