• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩
শিরোনামঃ
বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ মার্কায় ভোট চাইলেন ওমর ফারুক সিকদার বাকেরগঞ্জ প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যংয়ে যুবক আটক, উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা বাকেরগঞ্জে মাদক অভিযানে ও অবৈধ মাটি কাটায় ৯ আসামি গ্রেপ্তার নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বাঘার আড়ানীতে ৩২ প্রহরের মহানাম যজ্ঞ পরিদর্শনে এমপি- চাঁদ

Reporter Name / ৯৩ Time View
শুক্রবার, ১৫ মে, ২০২৬

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৬নং ওয়ার্ডে ক্ষেপা বাবার আশ্রমে বিশ্ব মানবতার কল্যাণ, দেশমাতৃকার মঙ্গল ও জাতির শান্তি কামনায় ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমৎ কৃষ্ণ প্রসন্ন ক্ষ্যাপাবাবার আশ্রমের আয়োজনে অনুষ্ঠিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। “শ্রীশ্রী রাধাগোবিন্দ জয়তুঃ” ধ্বনিতে পুরো অনুষ্ঠানস্থল ভক্তিময় পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠান পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য জনাব আবু সাইদ চাঁদ।

এসময় আরও উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক, আড়ানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল, আড়ানী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী শ্রী রামগোপাল শাহা, সুনাতন দোবে, আড়ানী ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য মোঃ শামসুল ইসলাম বাবুল, অপর সদস্য মোঃ শামসুল ইসলাম, আড়ানী পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ লিটন আলী এবং আড়ানী পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ উৎসব সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে অতিথিরা আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

এসময় প্রধান অতিথি আবু সাইদ চাঁদ আশ্রমের উন্নয়নের জন্য ৩ টন চাল অনুদান প্রদান করেন। পাশাপাশি তিনি শ্মশানঘাট সংস্কার করে দেওয়ার আশ্বাস দেন এবং আশ্রমটি আরও সুন্দর ও দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, মানবকল্যাণ, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও এ মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com