• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বাকেরগঞ্জে রাজা-বাদশা গাঁজাসহ গ্রেপ্তার

Reporter Name / ২০৩ Time View
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মাইনুল ইসলাম (বরিশাল):                                    বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নিয়ামতি ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের সালাম চৌকিদারের ছেলে আব্দুল্লাহ ওরফে রাজা (১৯) এবং আঃ রহমান ওরফে বাদশা (২০)।

পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নিয়ামতি ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের নিজ বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আরেক মাদক ব্যবসায়ী সাগর চৌকিদার (২৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজা ও বাদশাকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়।

এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আদিল হাসান বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি সাগর চৌকিদারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com