• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৫
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

বাকেরগঞ্জে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ১৯১ Time View
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মাইনুল ইসলাম বরিশালঃ

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

নিহত সাকিব হাওলাদার বরিশালের দুমকি উপজেলার চরবয়ড়া এলাকার জসিম হাওলাদারের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থমকে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত সাকিব হাওলাদারের পিতা জসিম হাওলাদর জানান, আমার ছেলে গত রাতে পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে অটোরিকশায় ওঠে। তখন তার মায়ের কাছে ফোন করেছিল। সাকিব তার মাকে তখন বলে যাত্রীদের অবস্থা ভালো না। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।

পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এসব আঘাত দেখে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলার ফল-তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বাকেরগঞ্জ থানার দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com