• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম ৯ দিন পর মৃত্যু

Reporter Name / ১৯০ Time View
বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম অবশেষে মৃত্যৃর কাছে হার মেনেছে। ৯ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে বুধবার বিকেল ৪ টায় ঢাকা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই পরিবারে ও এলাকা বাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মৃত হনুফার জামাতা সুজনের বরাত দিয়ে বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, গত ৩ আগস্ট সোমবার সকাল ৬টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনদিত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের শারিরিক অবস্থার আরো অবনতি হলে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে উন্নত চিকিৎসায় হনুফা বেগমের কন্যা ইতি ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম সুস্থ্য হয়ে ওঠে। কিন্তু গুরুতর দগ্ধ হনুফা বেগম বুধবার বিকেল ৪ টায় মারা যান। জেলা প্রশাসক মামুন খন্দকার আরো জানান, আহতদের চিকিৎসার খরচ জেলা ও বিভাগীয় প্রশাসন রহন করবে। এমনকি মারা যাওয়া হনুফা বেগমকে বরিশালে ফিরিয়ে আনার সব খরচ বহন করা হবে।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ বলেন, হনুফা বেগমের মৃত্যুর খবরে আমরা সত্যিই মর্মাহত ও ব্যাথিত। আমরা সোমবার সন্ধ্যায় বরিশাল শেবাচিম হাসপাতালে গিয়ে তাদের শারিরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসা সেবার জন্য দ্রুত ঢাকায় পাঠানোর ব্যাবস্থা করেছিলাম। কিন্তু অন্যরা শুস্থ্য হলেও হনুফা বেগমের মৃত্যু আমাদের ব্যাথিত করেছে। বিভাগীয় কমিশনার বলেন, আমরা আহতদের চিকিৎসা খরচের ব্যায়ভার বহন করবো।
উল্লেখ্য গত ৩ আগস্ট সোমবার সকাল ৬টায় বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ওই এলাকার বাসিন্দা শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com