• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ

Reporter Name / ১১৬ Time View
শনিবার, ১৩ জুন, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ বরিশালের বাকেরগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টায় বাকেরগঞ্জ পৌরসভা চত্বরে বাকেরগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে এ চাল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেক হাওলাদার, শেখ মাহমুদুর রহমান রিমন, ফিরোজ হাওলাদার, ওবায়দুল ইসলাম মাহি,পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এসময় পৌর এলাকার ৩০০ জন দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় এ খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালিত হচ্ছে।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com