• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:১৫
শিরোনামঃ
পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন জমি বিরোধে বৃদ্ধের উপর হামলা, সুদের কারবার নিয়েও উঠল নানা অভিযোগ নন্দীগ্রামে সবুজ মাঠে ঝাঁকে ঝাঁকে শামুকখোলের আগমন, মুখর চারিদিকের প্রকৃতি লালপুরে ২৪ ঘণ্টায় দুই ভাই তুহিন ও তুষারের রহস্যজনক মৃত্যু, পরে বাবা অসুস্থ গৌরীপুরে বিএমএসএফের নতুন কমিটি গঠন, সভাপতি কমল, সম্পাদক বুরহান​

বাকেরগঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, ও ১০ লাখ টাকা জরিমানা।

Reporter Name / ১৬৪ Time View
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জের কলস কাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, এ সময় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
অবৈধভাবে পরিচালিত ড্রাম চিমনী একটি ১২০ ফুট উচ্চতার কিলন চিমনী ও তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়।

অভিযানে, মেসার্স রনি ব্রিকস -১, মেসার্স সান ব্রিকস এর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৫ লাখ টাকা করে দুই ভাটার মালিকদের থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

৫, ১,২৬ (সোমবার ) দিনভর পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটে লাভলী ইয়াসমিন এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুজাহিদুল ইসলাম ও বরিশাল জেলা পরিবেশ কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন এর উপস্থিতিতে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠিতে এই অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বরিশাল জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, ও ফায়ার সার্ভিস, ।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং কৃষি, ফসলি জমি, পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছিল। অভিযানকালে ইটভাটার চিমনি, কিলন ও অন্যান্য অবকাঠামো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান নিয়মিত পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com