• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪১
শিরোনামঃ
রাজশাহীর চারঘাটে ৯৭ বোতল স্কাপসহ একাধিক মামলার আসামি অংকন আটক আরএমপির দুই থানার ওসি রদবদলে নতুন দায়িত্বে মাছুমা ও রবিউল বাকেরগঞ্জে ছাত্রীর নিয়ে আসা পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে, দুজনকে শেবাচিমে প্রেরণ নন্দীগ্রামে বুড়ইল ইউপিতে ভিজিএফের চাল বিতরণ নন্দীগ্রামে বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল, মহাসড়কে নেতাকর্মীদের ঢল নাগেশ্বরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল গণমিছিল আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদকসহ গ্রেপ্তার-৩ আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদকসহ গ্রেপ্তার-৩ নওগাঁর মহাদেবপুরে ভূমি অফিসে ঘুষের অভিযোগ: দালালের টেবিলে নগদ টাকা, তদন্তে প্রশাসন মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ

বরগুনা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ডেপুটি এটর্নি জেনারেল মেহবুবা জুঁই

Reporter Name / ৩৯৭ Time View
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

 

মোঃ জাহিদুল ইসলাম, ক্রাইম রিপোর্টারঃ
বরগুনার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বাণী জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ডেপুটি এটর্নি জেনারেল মেহবুবা জুঁই। তিনি অত্যন্ত সৎ ও আদর্শবান একজন নেত্রী। তিনি দীর্ঘ ১৭ বছর যাবত আইন পেশায় নিয়োজিত আছেন। এডভোকেট মেহবুবা আক্তার জুঁই ডেপুটি এটর্নি জেনারেল বাংলাদেশ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বানীতে ডেপুটি এটর্নি জেনারেল মেহবুবা জুঁই বলেন ,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনা জেলার সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। আসুন আমরা সবাই মিলে মিশে সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দকে উপভোগ করি। ঈদ বয়ে আনুক আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি। আপনারা জানেন আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী । দীর্ঘ ১৭ বছর যাবত এই পেশায় নিয়োজিত আছি । উল্লেখ্য যে বিগত ফ‍্যাসিস্ট সরকারের দেড় যুগ বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীদের নামে সারা বাংলাদেশে মিথ্যা মামলা ও জেলজুলুমের বিরুদ্ধে সকল স্তরের নেতা কর্মীদের জন‍্য জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসাবে তাদের সর্ব ধরনের আইনী সহায়তা প্রদানে আদালত ও রাজপথে আন্দোলনে ছিলাম সক্রিয় । পেটোয়া হাসিনা বাহীনি ও পুলিশি নির্যাতনের স্বীকার হয়েও কখনো পিছপা হইনি আন্দোলন ও সংগ্রামে।
আমি বরগুনার সন্তান। এই বরগুনাতে আমার জন্ম , আমার শৈশব আমার শিক্ষা ও আইনি পেশার যাত্রা এই পবিত্র মাটি হতে।কাজেই বরগুনার মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।এ অন্চলের জনকল‍্যানে কাজ করতে আমি বদ্ধ পরিকর। অত্র অন্চলের জনগনের সকল ধরনের মৌলিক চাহিদা পুরনে কাজ করতে চাই বিধায় আমি এোদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী । বিগত আমলে বিভিন্ন আন্দোলনে অংশ নিতে পেরে জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসাবে নিজেকে ধন‍্য মনে করি।আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করছি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বাণী প্রেরনের পরে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মাঝে মেহবুবা জুইকে ঘিরে যে জনআলোচনা তৈরি হয়েছে, তা আসন্ন সময়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com