• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০
শিরোনামঃ
বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ

বদলগাছীতে মিঠু হোসেন হত্যা, ঢাকায় গ্রেফতার মূল আসামি

Reporter Name / ১৩১ Time View
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

জুলহাজ খাঁন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় গত ৯ এপ্রিল রাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তি মিঠু হোসেন (৪৩) বদলগাছীর বৈকণ্ঠপুর গ্রামে।
পুলিশ জানায়, নিহতের শরীরের ডান কাঁধের নিচে, ঘাড় ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় বদলগাছী থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং আইসিটি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়।
স্থানীয় তথ্য, গোপন সংবাদের ভিত্তি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজন আসামি মো. রিফাত হোসেন ঢাকার আশুলিয়া এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে আশুলিয়া থানার সহযোগিতায় ১৪ এপ্রিল ভোর রাতে কুড়গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামি রিফাত জানায়, ঘটনার দিন রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে মিঠু একই ভ্যানে করে যাচ্ছিল। এ সময় মিঠু ভ্যান চালাচ্ছিলেন এবং রিফাত পেছনে বসা ছিল। পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিফাত মিঠুকে ভ্যান থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
ঘটনার পর রিফাত বদলগাছী থেকে নওগাঁ হয়ে রাজশাহী এবং পরে ঢাকায় গিয়ে আত্মগোপন করে।
পরে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলা পুলিশ দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। নওগাঁ জেলা পুলিশ যেকোনো অপরাধ দমন এবং অপরাধের রহস্য উদঘাটনে সর্বদা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com