• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

ফেসবুকে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় জিডি, এলাকায় চাঞ্চল্য

Reporter Name / ১০৯ Time View
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজারঃ
কক্সবাজারের টেকনাফে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ ও অশ্লীল পোস্ট ছড়ানোর অভিযোগে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার বাসিন্দা নুর বাহার নামের এক নারী গত ১৭ মে ২০২৪ তারিখে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে অনধিকার প্রবেশ করে বিভিন্ন ব্যক্তিগত ছবি সংগ্রহ করে সেগুলো বিকৃত আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

শুধু তাই নয়, “News Stand BD” নামের একটি ফেসবুক পেজ থেকেও তার এবং তার পরিবারের সদস্যদের নিয়ে ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ, মানহানিকর ও অশ্লীল মন্তব্য প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে করে তিনি ও তার পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান।

ভুক্তভোগীর দাবি, পরিকল্পিতভাবে তার সামাজিক সম্মান নষ্ট করতে একটি চক্র এসব অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “আমার ব্যক্তিগত ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারকে নিয়েও অপমানজনক মন্তব্য করা হচ্ছে। এতে আমাদের সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্যই তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে সংশ্লিষ্ট ডিউটি অফিসার ও তদন্তকারী কর্মকর্তার স্বাক্ষর এবং থানার সীলমোহর সংযুক্ত রয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ফেসবুক পেজের লিংকও জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যক্তিগত ছবি বিকৃত করা, অপপ্রচার চালানো এবং মানহানিকর মন্তব্য ছড়িয়ে দেওয়া বর্তমানে ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সাইবার অপরাধ দিন দিন বেড়ে গেলেও অনেক ক্ষেত্রে অপরাধীরা শনাক্ত না হওয়ায় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। তাই এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের আরও কঠোর ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার একটি সূত্র জানায়, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com