• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৩
শিরোনামঃ
দুমকিতে অর্থঋণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন সাপাহারে আদালতের আদেশ ও নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব —– নওগাঁর সাপাহারে আমের দাম কম, চাষিদের মুখে হাসি নেই আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বাঘায় নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ’কে সংবর্ধনা। দপদপিয়ায় নারীর নেতৃত্ব: সংরক্ষিত আসনে মোসাঃ নীলা আক্তারের প্রার্থীতা ঘোষণা বাকেরগঞ্জে মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি

ফুলবাড়ীতে রোড এ্যাক্সিডেন্টে প্রান গেলো পথচারীর।

Reporter Name / ৬৭ Time View
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

আশাদুল হাবিব দুলু,ফুলবাড়ী উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্যালোমেশিন চালিত রুটপার মিটহীন বেপরোয়া চলাচলকারী ট্রলির ধাক্কায় এন্তাজ আলী (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কৃষক ২ ছেলে ও ২ মেয়ের জনক ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ফুলবাড়ী টু নাগেশ্বরী প্রধান সড়কের কলমদারটারী ইটভাটা সংলগ্ন এলাকায়। জানা গেছে, দুপুর ১ টার দিকে কলমদারটারী ইটভাটা সংলগ্ন ফুলবাড়ী টু নাগেশ্বরী প্রধান সড়ক দিয়ে যাচ্ছিলেন কৃষক এন্তাজ আলী। এ সময় বেপরোয়া চলাচলকারী শ্যালোমেশিন চালিত রুটপারমিটহীন একটি ট্রলি এন্তাজ আলীকে সাজোরে ধাক্কা দেয়। এ সময় কৃষক এন্তাজ আলী গুরুতর আহত হয়ে পড়লে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন পুলিশি ঝামেলা এড়াতে তড়িঘড়ি করে নিহত কৃষকের মরদেহ বাড়িতে নিয়ে যান। এ রিপোর্ট লেখার সময় সোমবার দুপুর ২ টা ৩৫ মিনিটে ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈমের সঙ্গে এ বিষয়ে জানতে ফোন দেয়া হলে তিনি বলেন, এখন পর্যন্ত আমাকে কেউ জানায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com