• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভা

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ১৬৪ Time View
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের নাম নিবন্ধন (রেজিস্ট্রেশন) সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

​সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সফল করতে স্থানীয় ছাত্র-ছাত্রী ও তরুণ খেলোয়াড়দের নিবন্ধন কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। একইসঙ্গে মাঠপর্যায়ে প্রতিযোগিতার ব্যাপক প্রচার ও সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেন সঠিক সময়ে ও সঠিকভাবে যোগ্য খেলোয়াড়দের নাম নিবন্ধিত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কনক চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com